হোম অন্যান্যসারাদেশ চির নিদ্রায় শায়িত কালীগঞ্জ বিএনপির বর্ষিয়ান নেতা আয়নাল হাসান, সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ৬নং ত্রিলোচাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বর্ষিয়ান বিএনপি নেতা মরহুম আয়নাল হাসানের গ্রামের বাড়ি ঘিঘাটি গ্রামে ২য় জানাযা নামাজে অংশ গ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত (খুলনা বিভাগ), ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক সফল ছাত্রনেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন সহ ঝিনাইদহ জেলা ও কালিগঞ্জ উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তার গ্রামের বাড়িতে সকল স্তরের লোকজন জানাজায় অংশ গ্রহন করেন। এ ছাড়াও কালীগঞ্জ উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অংশ নেন। এবং জানাজা নামাজ শেষে তাঁর পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন