হোম অন্যান্যসারাদেশ খলিষখালীতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :

তালার খলিষখালীতে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।সোমবার সকালে ইউনিয়ন আ”লীগের আয়োজনে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও গনভোজ অনুষ্ঠিত হয়।

শৈব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খলিষখালী ইউনিয়ন আ”লীগ সাধারন সমীর দাশ।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাশ, , ইউনিয়ন আ”লীগ সহ সভাপতি সুনীল দে, যুগ্ম-সম্পাদক সরদার শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক অশোক লাহেড়ী, ক্যাম্প ইনচার্জ আজিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কোরাআন তেলায়ত করেন বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান।এসময় সেখানে কৃষকলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সিদ্দিক,আ”লীগ নেতা আনোয়ার সরদার, , পংকজ রায়, দিলীপ সরকার, সন্তোস চক্রবর্তী, অরবিন্দু সরকার, অনন্ত মন্ডল, আজিজ সরদার, সুলতান সরদার, যুবলীগ নেতা আজিজ গাজী, নাজমুল গাজী, সাইদ গোলাদার, শাহিনুর রহমান সরদার সহ আ”লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন