হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেখ হেলাল উদ্দীন কলেজের উদ্যোগে সোমবার বেলা ১১টায় কয়েজের স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মা সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-‘শিক্ষার্থী উপস্থিতি, বাল্য বিষয়কে না বলা, এন্ড্রয়েড ফোন নিয়ে কলেজে না আসা সহ শিক্ষার মান উন্নয়ন’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস। সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, মো. সিরাজুল ইসলাম মল্লিক, কমলেশ চন্দ্র হালদার, দীপঙ্কর রায়, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, পলি দাশ, প্রভাষক সুব্রত কুমার দাম এবং নাজমা খানম প্রমূখ।

এছাড়াও মা সমাবেশে উপস্থিত মায়েদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফিরোজা বেগম, ফাতেমা খাতুন, রোমানা খাতুন, আমেনা বেগম, চায়না অধিকারী, ধরিত্রী পাল, সুচিত্রা রায়।

অধ্যক্ষ বটুগোপাল দাশ তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবারই সমান আগ্রহ থাকতে হবে। এছাড়া তিনি আরও বলেন, মায়েরা সচেতন থাকলে সন্তান অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন এবং মেয়েদেরকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য মায়েদের প্রতি আহবান জানান। শেষে তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল মায়েদে উপস্থিতি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন