হোম ফিচার স্মৃতিশক্তি হারানো একলিমা ৪০ বছর পাকিস্তানে : দেশে ফিরতে আকুল আবেদন

অনলাইন ডেস্ক :

স্মৃতি শক্তি হারিয়ে পিতার বাড়ি থেকে ৪০ বছর আগে নিখোজ একলিমা খাতুনের অবশেষে সন্ধান পেয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট এর সূত্র ধরে তার সন্ধান পাওয়া যায়। নিখোজ হওয়া একলিমা খাতুন বর্তমানে পাকিস্তানের শিয়ালকোর্ট এলাকায় রয়েছে। একলিমা খাতুনের সন্ধান পাওয়ার পর তার পিতার বাড়িতে সহ আত্মীয় স্বজনদের মাঝে আনন্দ বিরাজ করছে। একলিমা খাতুন তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. ইসমাইল শেখ’র মেয়ে।

একলিমা খাতুনের নিকট আত্মীয় আলহাজ্ব মো. নুর ইসলাম জানান, তার ফুফু একলিমা খাতুনের তালা উপজেলার নেয়াকাটি গ্রামে বিয়ে হয়। সেখানে তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্মৃতি শক্তি হারিয়ে ফেলার কারনে তিনি তার পিতার বাড়ি গঙ্গারামপুর গ্রামে থাকতেন। এখান থেকে ১৯৮২সালে একলিমা হারিয়ে যায়। বহুস্থানে খোজাখুজি করেও তার সন্ধাও না পাওয়া যায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে তাকে খুজে পাবার আশা ছেড়ে দেন। কিন্তু দীর্ঘ ৪০ বছর পর সম্প্রতি ফেসবুকে পাকিস্তানী এক যুবকের ফেসবুক আইডিতে এক মহিলার উর্দু ভাষায় কথা বলা ভিডিও ছড়িয়ে পড়ে এবং ওই মহিলার বাড়ি তালায় বলে উচ্চারন করে। এথেকে বর্তমানে বৃদ্ধা ওই মহিলার বাড়ি তালা উপজেলায় এবং তিনি নিজ বাড়িতে ফিরে আসার আকুল আবেদন করায় তালা অঞ্চলের বিভিন্ন ব্যক্তিরা ভিডিওটি ফেসবুকে শেয়ার সহ তালা উপজেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপে শেযার করতে থাকে। একপর্যায়ে একলিমা খাতুনের ভ্রাতুস্পুত্ররা বিষয়টি দেখতে পায়। পরে একলিমার ভায়েরা মহিলাকে তাদের হারিয়ে যাওয়া বোন হিসেবে সনাক্ত করে। পরে ফেসবুকে দেয়া ঠিকানা ও নং থেকে পাকিস্তানে থাকা একলিমার সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকজন।

সাংবাদিক মো. নুর ইসলাম বলেন, পাকিস্তানে কিভাবে পৌছলো তা বলতে পারছেনা একলিমা খাতুন। বর্তমানে তিনি পাকিস্তানের শিয়ালকোর্টের দালু ওয়ালি এলাকায় রয়েছেন একলিমা খাতুন। সেখানে তার বিয়ে হয় এবং দুটি সন্তান রয়েছে। বর্তমানে একলিমা খাতুন বাংলাদেশের নিজ পিতার বাড়িতে ফিরে আসতে ব্যাকুল হয়ে পড়েছে। তিনি যাতে দ্রুত নিজ জন্মভূমিতে ফিরতে পারে সেজন্য একলিমা সহ তার এদেশের আত্মীয়-স্বজনরা সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন