হোম জাতীয় ব্রহ্মপুত্রে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে দেখা দিয়েছে ভাঙন

জাতীয় ডেস্ক :

জামালপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদে চলে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। হুমকিতে আছে সড়ক ও ফসলি জমি। বালু উত্তোলন অবৈধ হলেও প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ স্থানীয়দের। তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।

ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তোলা হচ্ছে বালু। ফলে পাশেই নদের পাড়ে ফাটল ধরে ভাঙন শুরু হয়েছে। এতে জামালপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের বেশির ভাগ নদীতীরবর্তী এলাকা রয়েছে ঝুঁকির মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদের পাড় ভাঙছে। এরই মধ্যে নদে চলে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে ফসলি জমি ও সড়কগুলো।

স্থানীয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নিলে আন্দোলন করার ঘোষণা জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের।

জামালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিদিন শতাধিক ড্রেজার মেশিন ও বাল্কহেড বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন