ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাথলী এলাকা থেকে মাদকসহ তারক বাগচী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে মৌভোগ ক্যাম্প ইনচার্জ এসআই কনক মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তারক বাগচীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫৫ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
আটক মাদককারবারি কাথলী গ্রামের মনিমোহন বাগচীর ছেলে। এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
