হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল বিনষ্ট ও ৪ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল বিনষ্ট সহ মৎস্য সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চলমান জাতীয় মৎস্য সপ্তাহে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, বুধবার( ২৭ জুলাই) দুপুরের দিকে পৌর সদরের পাঁকা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/২ এর “খ”(সংশোধিত২০১৩) ধারা মোতাবেক কারেন্ট জাল বিক্রী করার অপরাধে ব্যবসায়ী শওকত আলী (৪৫) কে ৪ হাজার, মাসুদুর রহমানকে ৪ হাজার, মিলনকে ৫ হাজার ও পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদের রাখা ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন