কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন পালন করা হয়েছে। বুধবার(২৭ জুলাই) বিকালে পৌরসভা মিলনায়তনে শুভ দিনকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিণদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সস্পাদক পৌর মেয়র শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সস্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নরতা ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। স্বেচ্ছাসেবক লীগ নেতা রোজানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ মাসুম উজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম, অমিত হাসান চয়ন, নয়ন, রাজু, তুহিন, দেলোয়ার হোসেন, সন্দীপ ঘোষ, নাইস, জর্জ, সাইফুল ইসলাম, রিপনসহ সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। সব শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
