দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় কেঁক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুলিয়া শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দিবসটি পালন করেন নেতৃবৃন্দরা।
সংগঠনটির সভাপতি মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান কবীরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ প্রমুখ। কেঁক কাটা ও আলোচনা সভা শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা।
