হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের পার্থ প্রতীম এ্যাস্ট্রোলজীতে গোল্ড মেডেল পেলেন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ঢাকা আইনজীবী সমিতিতে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল একাডেমী অব এ্যাস্ট্রোলজীর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ সহ বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এ্যাস্ট্রোলজীতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বাগেরহাটের ফকিরহাটের কৃতি সন্তান পার্থ প্রতীম কাজুড়ী স্বর্ণপদকে ভূষিত হলেন। পার্থ প্রতীম কাজুড়ী মূলঘর নিবাসী ডা. আশীষ কুমার কাজুড়ী ও রানী বালা কাজুড়ী দম্পত্তির একমাত্র পুত্র।

বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল থেকে ইংরেজী বিভাগেও পড়াশোনা করেছেন। এছাড়াও সে তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। পার্থ প্রতীম কাজুড়ীর সাথে আলাপকালে তিনি বলেন, “মূলত জানবার ইচ্ছা থেকেই এ্যাস্ট্রোলজীতে পড়াশোনা করেছি। পেশা হিসাবে এ্যাস্ট্রোলজীকে নেবার তেমন কোনো ইচ্ছা নেই।

“তিনি তার এই সাফল্যের জন্য তার এ্যাস্ট্রোলজি বিষয়ক শিক্ষক, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব, উপমহাদেশের বিখ্যাত এ্যাস্ট্রোলজিস্ট ড. কে সি পাল এবং বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ারের কথা বিশেষভাবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন