বিনোদন ডেস্ক :
বলিউডে পা রাখার শুরু থেকেই পর পর সাফল্য। পর্দায় দিশা পfটানির উপস্থিতি দর্শকের মন জয় করে নিয়েছে। তবু নিজের অভিনয় নিয়ে একেবারেই সন্তুষ্ট নন অভিনেত্রী। পর্দায় তাকে দেখা গেলে নাকি চোখে হাত চাপা দেন নায়িকা!
সেই অনুভূতি ভাগ করে নিলেন সম্প্রতি। মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন রিটার্নস’ এর মুক্তি এগিয়ে আসছে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন দিশা।
এক সাক্ষাৎকারে দিশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী করে তিনি নিজেকে এত ‘নিখুঁতভাবে’ পর্দায় উপস্থাপন করেন? তিনি বলেছিলেন, বিষয়টা একেবারে উল্টো। আসলে তিনি নিজেকে পর্দায় দেখতে ঘৃণা বোধ করেন। দিশার কথায়, ‘আমি নিজেকে দেখতে পছন্দ করি না। আমি যখনই আমার ছবি দেখি, অর্ধেক সময়েই চোখ ঢেকে রাখি।’
সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দিশা। এরআগে তাকে তেলুগু ছবি ‘লোফার’ এ দেখা গিয়েছিল। ‘বাঘি ২’ চলচ্চিত্রে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন। কাজ করেছেন চিনের অ্যাকশন কমেডি ‘কু’ চলচ্চিত্রেও। ২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘এক ভিলেন রিটার্নস’ ছাড়াও দিশার ঝুলিতে রয়েছে করণ জোহরের ‘যোধা’। চলতি বছর ১১ নভেম্বর সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: আনন্দবাজার
