জাতীয় ডেস্ক :
অবশেষে দীর্ঘ ৩০ বছর পর ভূমিদস্যু ও দখলদারদের সাম্রাজ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। পুরো জায়গা দখলমুক্ত করে করা হবে ডজনখানেক সরকারি স্থাপনা।
শুক্রবার (২২ জুলাই) সকালে আলী নগরেন অভিযানে জব্দ করা হয় স্কেভেটর ও ড্রাম ট্রাক। প্রাথমিকভাবে ভেঙে দেয়া হয় ১০টি বসঘর।
দখলদার আর সন্ত্রাসের সাম্রাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের এ জঙ্গল সলিমপুর। সম্প্রতি দুর্গম এ পাহাড়ি এলাকার সরকারি খাসজমি দখলমুক্ত করে আন্তর্জাতিক মানের হাসপাতালসহ ডজন খানেক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৩০ বছরের ইতিহাসে প্রথম অভিযান। তিন’শোর বেশি রাব ও পুলিশ সদস্যের একটি দল নিয়ে শুক্রবার আলী নগরে অভিযান শুরু করে জেলা প্রশাসন। গণহারে পাহাড় কেটে সাদা করার দৃশ্য দেখে অবাক। এর পর শুরু হয় প্রথম উচ্ছেদ।
সীতাকুণ্ডের সহকারী ভূমি কমিশনার মো. আশরাফুল আলম বলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। এর আগে এখানে অভিযান চালানোর হয়নি। এটাই প্রথম অভিযান। পাহাড় কাটার দায়ে জব্দ করা হয় তিনটি স্ক্যাভেটর ও বেশ কশেকিছু ড্রাম ট্রাক। অভিযানের আগে পরিবেশ অধিদফতর করেন তিনটি মামলা।
পররিবেশ অধিদফতর উপপরিচালক মো. ফেদৌস আনোয়ার বলেন, যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ভূমিহীনদের পুনর্বাসনের দাবি জানান স্থানীয়রা। ৩ হাজার একরের বেশি সরকারি খাস জায়গা দখল করে দীর্ঘ ৩০ বছর ধরে জঙ্গল সলিমপুরে অবৈধভবে বসবাস করছে ১৫ হাজার পরিবার।
