হোম অর্থ ও বাণিজ্য সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ কমল

বাণিজ্য ডেস্ক :

চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ ২০ শতাংশ কমিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এ সব সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে- ৩২৪৩১০১-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট’ ও ‘৩২৪৩১০২-গ্যাস ও জ্বালানি’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। সেই সঙ্গে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

এছাড়া এসব খাতগুলোয় বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে পুনঃউপযোজন করা যাবে না।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন