ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ সাত হাজার টাকা নিয়ে লাপাতা এসআর সাহেব আলী। সোমবার সকালে অফিসে আসিয়া প্রতিদিনের মত মার্কেটে যায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আর ফিরে আসেনি। ফিরে না আসায় তার বাড়ীতে খবর নিতে গেলে সেখানেও কাওকে পাওয়া যায়নি। এস আর সাহেব আলী সদর উপজেলার মধুপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
কালীগঞ্জ জামান ট্রেডাস থেকে রকেট এজেন্ট ব্যাংকের ৫লক্ষ ১৮ হাজার,গাজরি বাজার মোবাইল এজেন্ট ব্যাংক থেকে ১লক্ষ ৫০ হাজার,আলতাব ট্রেডার্স থেকে ৩লক্ষ,মল্লিকপুর থেকে শিমুল ৩০হাজার,টিটো মিয়ার থেকে ৯ হাজার টাকা নিয়ে লাপাতা মোট দশ লক্ষ সাত হাজার টাকা।
জামান ট্রেডার্সের মালিক বি এম কামরুজ্জামান জানান ডার্চবাংলা ও মোবাইল এজেন্ট ব্যাংকের এস আর পদে চাকরি করতেন শাহেব আলী। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে অফিসে আসিয়া মার্কেটে যায়। সন্ধার মধ্যে ফিরে না আশায় আমি তার মোবাইলে যোগাযোগ করি কিন্তু বন্ধ পায়। তার পর বিভিন্ন মার্কেটে খোজ নিয়ে জানতে পারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা উত্তলন করে নিয়ে চলে গেছে। এবিষয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি যার অভিযোগ নাম্বার ১০৫০।
এবিষেয়ে কালীগঞ্জ থানা অফিস্যার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান টাকা নিয়ে পালিয়ে গেছে এমন একটি অভিযোগ পেয়েছি,টাকা উদ্ধারে পুলিশ অভিযান চলাছে।
