ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে খাদ্যশস্য লাইসেন্স গ্রহন শুরু হয়েছে। ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে খাদ্য বিভাগ জানিয়েছেন।
রোববার (১৭ জুলাই) দুপুর ১২টায় ফকিরহাট বনিক সমিতির কার্যালয়ে খাদ্যশস্য লাইসেন্স গ্রহন সপ্তাহ উদযাপন-২০২২ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আগ্রহী চাল ব্যবসায়ীদের খাদ্যশস্য লাইসেন্স প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপঙ্কর মন্ডল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন দাশ, খাদ্য পরিদর্শক মো. শিপন, ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ প্রমূখ।
