হোম অন্যান্যসারাদেশ শিশুদের খাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে ৪ সন্তানের জনক!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

দীর্ঘ ১০ বছর পর সিজারিয়ানের মাধ্যমে আড়াই মাস আগে এক সাথে ৪ সন্তানের জনক হোন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি গ্রামের মোঃ ফাইজুর রহমান। দীর্ঘদিন সন্তান না হওয়ার ফলে বিভিন্ন সময় পাড়া প্রতিবেশী এ দম্পতিকে শুনিয়েছেন নানান কথা।

অবশেষে মানুষের কটু কথার অবসান ঘটাতে ফাইজুল দম্পতির কোল জুড়ে একসাথে জন্ম নিলো ২ ছেলে ও ২ মেয়ে। সামান্য ৮/১০ হাজার টাকা মাসিক আয়ের এ দর্জি কারিগর শিশু জন্মের পর মেডিকেল খরচ ও পরিবারের অনান্য খরচ যোগীয়ে আসলেও শিশুদের খাবার যোগাতে বর্তমানে অক্ষম হয়ে পরেছেন। প্রতিদিন প্রায় হাজার খানিক টাকার গুড়ো দুধ খেতে দিতে হয় শিশুদের। তাই তিনি সমাজের বিত্তবান ব্যাক্তি সহ প্রবাসী ভাই- বোনের প্রতি জানিয়েছেন সাহায্যের আবেদন। বিকাশ পার্সোনাল নাম্বারে সাহায্য পাঠাতে পারেন আপনিও। বিকাশ নাম্বার- 01917-632574

সম্পর্কিত পোস্ট

মতামত দিন