ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মো. ইব্রাহিম (৩৪) কে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ আটক করেছে।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে রোববার রাত ১০টার দিকে বাহিরদিয়ার সাতবাড়িয়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়েঢ তাকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক কারবারির দেহ তল্লাশী করে ১০পিট ইয়াবা ট্যাবলেট ও ৪৫গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক কারবারি মো. ইব্রাহিম খুলনার খালিশপুর এলাকার মো. রফিকের ছেলে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলমিুজ্জামান মাদকদ্রব্যসহ মো. ইব্রাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
