হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নরসুন্দর খুন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে চঞ্চল দাস (২০) নামে এক নরসুন্দর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে। তিনি উপজেলার মজিদপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। নিহতের মরদেহ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টীম ঘটনা তদন্তে ও আসামী সনাক্তে মাঠে নেমেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে দুর্বৃত্তরা গলায় ও পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি স্থানীয় বিকাশ দাসের বাড়িতে এসে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক আবু বক্কার সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন