হোম ফিচার পরপর শাহরুখের তিন সিনেমাই ছিল সুপার ফ্লপ

বিনোদন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খান। একজন শক্তিশালী অভিনেতা, সাথে দুর্দান্ত ব্যক্তিত্ব। সব কিছুর মিশেলে তিনি একজন কিংবদন্তী। বলিউডে তার দীর্ঘ রাজত্বের ইতিহাস সবার জানা। একসময় বাদশাহর ঝুলিতে ছিল সুপারহিট সব সিনেমা যার রেশ এখনো পুরো দুনিয়াজুড়ে।

‘জিরো’ সিনেমার পর থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন এই নায়ক। এরপর করোনা আর আরিয়ানকাণ্ডে আরও পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে এর আগেও পরপর কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরপর কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার পর এবার আসছে কিং খানের নতুন সিনেমা পাঠান, জাওয়ান, ডাংকি।

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় আনন্দ এল রাই পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা। চার বছর আগে সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা যায় এই সিনেমায়। ‘জিরো’ তে ভরাডুবির পর নতুন সিনেমা তো দূরের কথা, প্রায় এক বছর কোনো সাক্ষাৎকারই দেননি অভিনেতা। শোনা গেছে, এতটাই ত্যক্ত-বিরক্ত ছিলেন যে তার কাছে নতুন সিনেমার গল্প এলেও কোনো সাড়া দেননি। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ‘জিরো’ সিনেমাটির আয় দাঁড়ায় ১৭২.৬৪ কোটি রুপি।

এই ছবির পর শাহরুখের হতাশার কারণ যদিও একটু বেশিই গভীর ছিল। কেননা কেবল ‘জিরো’ নয়, তার আগের দুটি ছবিও ফ্লপ হয়। এই তালিকায় আছে ফ্যান, যাব হ্যারি মেট সেজাল সিনেমা। ফ্যানের আয় ছিল ১৮৮ কোটি রূপি, অপরদিকে যাব হ্যারি মেট সেজাল সিনেমার আয় ছিল ৬৪ কোটি রূপি।

এবার দীর্ঘ হতাশার পর কিং খান ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে । ২০২২ সালে তিনটি নতুন ছবির ঘোষণা দিয়েছেন বাদশা। তবে চলতি বছর নয়, শাহরুখের তিন ছবিই মুক্তি পাবে ২০২৩ সালে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’ তিন সিনেমায় এই বলিউড সুপারস্টারকে দেখা যাবে তিন রূপে। ইতোমধ্যে এই সিনেমালুক ঘিরে শাহরুখ-অনুরাগীদের মধ্যে হইচই পড়ে গেছে। এবার দেখার অপেক্ষা বলিউড আর দক্ষিণী সিনেমার হাজার কোটি টাকার বক্স অফিসের দৌড়ে শাহরুখের তিন সিনেমা কতটা এগিয়ে যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন