হোম ফিচার একের পর এক ফ্লপ সিনেমা, তবুও বাড়ালেন দাম!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা শহিদ কাপুরের সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জার্সি’। সিনেমা হলে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। তবুও নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এই অভিনেতা।

বলিউড অভিনেতা শহিদ কাপুর। সিনেমাপাড়ায় তার যে খুব ভালো সময় কাটছে তা বলা যাবে না। খুব বেশি সিনেমা নেই হাতে, তার ওপর আবার যে সিনেমাই করছে তাই ফ্লপ হচ্ছে বক্স অফিসে।

তবে ক্যারিয়ারের এমন খরার মাঝেও নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেতা–এমন খবরই প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। জানা গেছে, ৫ কোটি রুপি পারিশ্রমিক বাড়িয়েছেন শহিদ কাপুর। তার সবশেষ সিনেমায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু তার পরবর্তী সিনেমার জন্য ৩৫ কোটি রুপি দাবি করেছেন শহিদ কাপুর। তবে নির্মাতারা তার এ দাবিতে রাজি হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে তার সবশেষ অভিনীত সিনেমা ‘জার্সি’ ফ্লপ হয় সিনেমা হলে। তারপরও এমন সময়ে তার এত টাকা পারিশ্রমিক বাড়ানো কতটা ভালো হবে তার ক্যারিয়ারের জন্য, তা নিয়ে সন্দিহান তার শুভাকাঙ্ক্ষীরা।

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখার পর ‘চকলেট বয়’ তকমা পেয়েছিলেন শহিদ কাপুর। তবে পরবর্তী সময়ে সেই ইমেজ ভেঙে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। এর কিছু ব্যর্থ হয়েছে আবার বেশ কয়েকটি সিনেমা বক্স অফিস হিটও হয়। শহীদ কাপুরের সবশেষ হিট সিনেমা ছিল ‘কবির সিং’। এ সিনেমাই শহিদ কাপুরের ডুবতে থাকা ক্যারিয়ারে নতুন সম্ভাবনা যোগ করে।

বর্তমানে শহিদ রাজ ও ডিকে পরিচালিত ‘ফারজি’ সিনেমায় অভিনয় করছেন শহিদ কাপুর। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার দেখা যাবে এ অভিনেতাকে। পাশাপাশি আলী আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন তিনি।

তথ্যসূত্র: বলিউড লাইফ

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন