এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগরের নুরনগর ইউনিয়নের রামজীবনপুর মাদ্রাসা প্রাঙ্গণে গত ইং ২৯ জুন বিকাল ৫ টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে বক্তব্য প্রদান কালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন ছিল আজকে সেটি বাস্তবে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের ২৮টি জেলা আজকে সরাসরি পদ্মাসেতুর মাধ্যমে ঢাকায় যোগাযোগ রক্ষা করে চলছে।
