ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি বের হয়।
শনিবার (২৫ জুন) সকাল ১০টায় আনন্দ র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীস কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শহিনা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করিম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী।
