আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে এনজিও উত্তোরনের উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে বিআরডিবির মিলনায়তনে উত্তোরনের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাইন্ডোশনের বাস্তবায়নে উপজেলা ভূমি কমিটির সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও আশাশুনির উত্তোরন উপজেলা ভূমি কমিটির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম।
উপজেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক জাতীয় পার্টির নেতা ইয়াহিয়া ইকবালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভ‚মি কমিটির কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, এ্যাড. গোলাম গনি দুদু, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি,এম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নবনির্বাচিত উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাক মতিলাল সরকার, উত্তোরনের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি এম এম সাহেব আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা ভূমি কমিটির নেতা সেলিনা আক্তার মিলন, মৎস্যজীবি সমিতির জেলা কমিটির সাধারন সম্পাদক নেতাই চন্দ্র ঢালী, কৃষকলীগ নেতা উপজেলা ভূমি কমিটির নেতা আবু হেনা মোস্তফা কামাল, মোঃ নাসিরুদ্দীন, নুরুল ইসলাম, শাহিনা খাতুন, সাবেক মহিলা মেম্বার কল্যানী রানী সরকার, মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুল মান্নান, উত্তোরন আশাশুনির এফ এফ সমীর বাছাড়, ভূমি কমিটির নেতা চিনি দাশ সহ উপজেলা উত্তোরন ভ‚মি কমিটির সকল কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
