হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ৫০০গ্রাম গাজাসহ মাদক কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ৫০০গ্রাম গাজাসহ পায়েরুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার দুপুরে শুভদিয়া ইউনিয়নের কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত পায়েরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বারিক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে শুভদিয়া ক্যাম্প পুলিশের ইনর্চাজ এসআই সঞ্জিত কুমার পাল এর নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স ওই কচুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পায়েরুল ইসলামকে ্আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০০গ্রাম গাজা উদ্ধার করে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, গাজা সহ পায়েরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন