হোম জাতীয় বন্যার পানিতে তলিয়ে গেছে এটিএম বুথও

জাতীয় ডেস্ক :

ভারত থেকে আসা পানিতে ভাসছে সিলেট-সুনামগঞ্জবাসী। সড়ক ও আকাশ যোগাযোগের সঙ্গে মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন। ফলে এই দুই জেলায় নেমে এসেছে মানবিক বিপর্যয়।

সুনামগঞ্জে বন্যার কারণে ব্যাংকের এটিএম বুথও তলিয়ে গেছে। অচল হয়ে পড়েছে এসব বুথ। ফলে আগামীকাল রোববার (১৯ জুন) ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

একই সঙ্গে সিলেটবাসীও পানিবন্দি হয়ে পড়েছেন। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এ জেলার এটিএম বুথগুলোও একের পর এক অচল হয়ে পড়ছে। এ কারণে সুনামগঞ্জ ও সিলেটের ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণা দিতে শুরু করেছে ব্যাংকগুলো।

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের চারটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে শাখাগুলো আবার চালু করা হবে। শাখাগুলো হলো: সিলেট উপশহর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ শাখা।

এ দিকে ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ফেসবুকে ছবি শেয়ার করে এক পোস্টে লিখেছেন, প্রায় ৫০টি এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে, যার বেশির ভাগই সুনামগঞ্জ ও কিছু সিলেটের।

তার শেয়ার করা ছবিতে দেখা যায়, সুনামগঞ্জের ছাতকের ন্যাশনাল ব্যাংক ও সোনালী ব্যাংকের শাখা ডুবে গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন