হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় প্রশিক্ষণ শেষে ২০০ জন উদ্যোক্তাদের মাঝে ব্যবসা স্থাপনে সহায়তায় ব্যবসায়িক স্টার্ট-আপ কিট বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় দশ দিনের একটি উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ (ইএসটি) সম্পন্ন করার পর ২০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ব্যবসায়িক স্টার্ট-আপ কিট বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতর ও সাতক্ষীরা পৌরসভা যৌথ আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ও জিআইজেড এর বাস্তবায়নে সোমবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ব্যবসায়িক স্টার্ট-আপ কিট বিতরণ করা হয়।

সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোস কুমার নাথ এর সভাপেিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভা মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, জিআইজেড এর সিনিয়র কো-অর্ডিনেটর শেখ আশরাফুল ইসলাম প্রমূখ।

১০-দিনের প্রশিক্ষণ কোর্সটি তাদের নিজস্ব ব্যবসা সেট আপ করতে বা তাদের বিদ্যমান ব্যবসাগুলি উন্নত করতে সহায়তা করে। প্রশিক্ষণের মধ্যে ছিলো, লিঙ্গ সচেতনতা, মোবাইল ব্যাংকিং, উদ্যোক্তা এবং উদ্যোক্তা সম্পর্কিত তথ্য, বাজার জরিপ, ব্যবসার জন্য স্ব-কৌশল ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন