হোম অন্যান্যসারাদেশ বাল্য বিয়ের অপরাধে রেজিস্ট্রারকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় বাল্য বিয়ে দেওয়ায় বিবাহ রেজিস্টার ও তার সহযোগীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালতে এ জরিমানা প্রদান করেন।

অভিযুক্তরা হলেন, তালা সদর ইউনিয়নের খাজরা গ্রামের শহর আলী মুন্সীর ছেলে বিবাহ রেজিষ্টার শেখ নিছার উদ্দীন ও সহযোগী আটারই গ্রামের মতলেব শেখের ছেলে বাবলু রহমান।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শুক্রবার রাতে বাল্যবিয়ে দিয়ে বাড়ী ফিরছিলেন বিবাহ রেজিস্টার শেখ নেছার উদ্দিন ও সহযোগী শেখ বাবলু রহমান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিবাহ রেজিস্টারের খাতা পাওয়া যায়। পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদে বাল্য বিয়ের বিষয়টি স্বীকার করেন।

ওসি আরো জানান, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ নিরোধ আইনে দু’ জনকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন