বিনোদন ডেস্ক :
ছবিজুড়ে একের পর এক টুইস্ট। একই সঙ্গে মিডিয়াপাড়ায় ঘুরছে এই মুভির একাধিক খবর। মুভিটির নাম পরিবর্তন, নায়িকাবদল আর ভাইজানের ভগিনীপতির মুভি থেকে সরে যাওয়ায় তোলপাড় চলছে দর্শক ও সমালোচকদের মধ্যে।
বলিউড ভাইজান সালমান খানের আপকামিং মুভি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা আর উত্তেজনা। একই সঙ্গে মিডিয়াপাড়ায় ঘুরছে এই মুভির একাধিক খবর।
গুঞ্জন উঠেছে, সালমানের পছন্দের পাত্রী সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা শেহনাজ গিলের পরিবর্তে নেয়া হচ্ছে বলি স্টারকিড পলক তিওয়ারিকে। এটা গুঞ্জন নাকি আসলেই সত্যি? আবার শোনা যাচ্ছে মুভিটির নামও নাকি পরিবর্তন করছেন ভাইজান নিজেই।
ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, সালমান খানের আসন্ন মুভিটির নাম পরিবর্তন করে ‘ভাইজান’ রাখা হয়েছে। কারণ, একে তো সালমানভক্তরা ভালোবেসে তাকে ভাইজান বলে ডাকে। তা ছাড়া, এই প্রজেক্টের জন্য সালমানের পছন্দের নামও এটিই ছিল। মুভিটিতে দেখা যাবে পিতৃতান্ত্রিক পরিবারের কাহিনি, যেখানে বড় ছেলে পরিবারের বাকিদের ওপর কর্তৃত্ব করে। সে কারণেও এই ছবির নাম ‘ভাইজান’ই উপযুক্ত বলে মনে করেন সালমান।
এদিকে বিগ বস সিজন ১৩-এর প্রতিযোগী শেহনাজ গিলকে মুভিটির নায়িকা চরিত্রে প্রযোজকরা বেছে নিয়েছিলেন। এমনকি সালমানের খুব পছন্দেরও সে। কিন্তু হঠাৎ শেহনাজের পরিবর্তে পলককে মুভিতে নেয়ার গুঞ্জন ওঠায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সালমান খান নিজেই তার ছবির জন্য বেছে নিয়েছেন পলক তিওয়ারিকে। সোশ্যাল মিডিয়া সেনসেশন পলক তিওয়ারি হলো টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা। আসল খবর এটাই যে, মুভিটিতে জেসি গিলের বিপরীতে দেখা যাবে পলককে। এখন পর্যন্ত জানা গেছে, ছবির একটি গানে পারফর্ম করবে এই জুটি।
তা ছাড়া, সালমানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ মুভিতে সহপরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। এর আগে, বিগ বস সিজন ১৫-তেও প্রতিযোগী ছিলেন পলক তিওয়ারি। বেশ কিছু মিউজিক ভিডিওতে পলকের স্টাইল আর নাচের ভঙ্গিতে মাতোয়ারা নেটপাড়া। তবে, সালমানের নতুন এই ছবিজুড়ে পলককে দেখা যাবে নাকি কোনো গানে–সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।
সালমানের ভগিনীপতি আয়ুশ শর্মা ছবিটি থেকে সরে যাওয়ায় সিনেমার শুটিং একবার পিছিয়ে গিয়েছিল। ছবিজুড়ে একের পর এক টুইস্ট। সালমান খানের সঙ্গে এ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন অভিনেত্রী পূজা হেগড়ে। আর এ ছবির হাত ধরেই বলিউডে ডেব্যু করতে চলেছেন বিগ বসজয়ী শেহনাজ গিল।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে সালমানকে। এই ছবির শ্যুটিংয়ে হায়দরাবাদ গিয়েছেন সাল্লু ভাই।
সূত্র: ইন্ডিয়া টুডে
