হোম অন্যান্যসারাদেশ তালায় স্কুল ছাত্রীর আত্মহনন

নিজস্ব প্রতিনিধি :

তালার আড়ংপাড়ায় রিয়া দাশ(১৪) নামে স্কুল ছাত্রী আত্নহনন করেছে বলে জানা গেছে। নিহত রিয়া আড়ংপাড়া গ্রামের কৃষক সুকুমার দাশের মেয়ে ও তেরচি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রী। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে আত্মহননের ঘটনা ঘটায়।

সরজমিনে গেলে নিহতের স্বজনরা জানায়, পিতার অভাব অনাটনের কারনে মানসিক ভাবে বিধ্বস্ত ছিল রিয়া। আজ সকালে বাড়ির সবাই কাজে বেরিয়ে গেলে আত্মহননের ঘটানা ঘটায় সে । পরে ঘটনাটি তালা থানা পুলিশকে জানানো হয়।

তালা থানার উপ পরিদর্শক সোলাইমান হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে এটি একটি আত্মহত্যার ঘটনা। নিহতের সুরতাল রিপোট প্রস্তুত করে মৃতদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে বুঝে দেন। এঘটায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন