হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে উত্তর উত্তমপুর এম,এল মাধ্যমিক বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের সবুজ চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েত হোসেনের স লনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর উত্তমপুর এম,এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার,শফিকুল ইসলাম ও এনায়েত হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী,অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন