হোম অর্থ ও বাণিজ্য ‘করোনায় আক্রান্ত হয়ে ১৮৯ ব্যাংকার মারা গেছেন’

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৯ ব্যাংকার মারা গেছেন।

শনিবার (২৮ মে) রাজধানী ঢাকায় অবস্থিত অফিসার্স ক্লাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আমাদের ২০২০ সালে মহামারির চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল। সে সময় ব্যাংকের কার্যক্রম সচল রাখতে হয়েছে। ব্যাংকগুলো ছিল সম্মুখ সারিতে। এ চ্যালেঞ্জে মোকাবিলা করতে গিয়ে আমাদের কিছু ক্ষতিও হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ মোট ১৮৯ জন ব্যাংকারের মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল ব্যাংক এখনও চ্যালেঞ্জ মোকাবিলায় করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলোকে সব ধরনের সহযোগিতা করে আসছে। আগামীতেও এ নীতি সহায়তা অব্যাহত থাকবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিতি ছিলেন।

উল্লেখ্য, মেধাবীদের মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় প্রতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়ে আসছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন