হোম অন্যান্যসারাদেশ আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত না হয়ে মাফিয়ার রাজত্ব কায়েম করেছে, তাদের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না- ঝিনাইদহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঝিনাইদহ অফিস :

আওয়ামীলীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত না। তারা দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে,সন্ত্রাস কায়েম করেছে। দেশকে মাফিয়ার দেশে পরিণত করেছে। দেশে বিচার বলে কিছু নেই। সকল নিয়োগে টাকা আর টাকা। বিএনপি ছাড়া কেউ চাকুরী পায় না। তাই এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। অতীতের মত রাজপথে রক্ত ঝরিয়ে আন্দোরনের মাধ্যমে তাদের পতন করতে হবে। ঝিনাইদহে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে জেলা সদরের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির আহহবায়ক এস এম মশিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সন উপদেস্টা মসিউর রহমান খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ , কেন্দ্রিয় ড্যাব নেতা ইব্রাহিম রহমান বাবু সহ বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।

এদিকে সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহন শেষে কমিটি ঘোষনা করবেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন