রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মনিরামপুরের ডাঙ্গামহিষদিয়া গ্রামের হামিদ মুন্সি (৭০) বিরুদ্ধে জোর পূর্বক বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ গ্রামের আব্দুল মতিন মিন্টু নামের এক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল মতিন মিন্টু দাবী করেন, ডাঙ্গামহিষদিয়া মৌজার ৯২ খতিয়াতের ১২৩৩ দাগের ৩.৭২ শতক জমিতে দীর্ঘদিন ৫০ বছর বসবাস করে আসছে। সম্প্রতি আব্দুল হামিদ মুন্সি তার লোকজন নিয়ে জোরপূর্বক আব্দুল মতিন মিন্টু ও তার পরিবারের লোকজনদের মারপিট করে ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালায়।
এ ঘটনায় আব্দুল খালেকেরস্ত্রী রোজিনা খালেক মণিরামপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার ডাইরী নং ৮৬। এদিকে নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুর রহমান গত মঙ্গলবার রাতে আব্দুল হামিদ মুন্সিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।
পুলিশ কর্তকর্তা জানান, আব্দুল হামিদ মুন্সির বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়না থাকায় তাকে আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আব্দুল মতিন মিন্টু অভিযোগ করে আরও বলেন, পুলিশের হাতে আটক হওয়ার পর এলাকায় তার লোকজন হুমকি-ধামকি দিয়ে চলেছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা।
