হোম জাতীয় ঝিনাইদহে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান

জাতীয় ডেস্ক :

ঝিনাইদহে অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেগুলো সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে।

এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসপাতালসহ ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

জেলাজুড়ে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় ১৭৯টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন