ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপূষ্ট করণ প্রকল্পের আওতায় গরু হৃষ্টপূষ্ট খামারিদের মাঝে উপরকণ (ভিটামিন) বিতরণ করা হয়েছে। এদিন ৭৫জন খামারিদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসব খামারিদের উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদারের পরিচালনায় এসময় প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. জোবায়ের হোসেন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা সরদার নওয়াবজান সহ বিভিন্ন গরু খামারীগন উপস্থিত ছিলেন।
