নড়াইল অফিস :
নড়াইল জেলা বি এনপি সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে দুই দফায় হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(২৬ মে) দুপুর একটার দিকে জয়বাংলা আর ছাত্রলীগের নামে শ্লোগান দিতে দিতে দেশী অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় তারা।
এসময় জেলা বিএনপি সভাপতি,সাধারন সম্পাদক সহ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলো। ১ম দফা হামলার কিছুক্ষন পরে পুলিশ এসে তাদের নিবৃত করে। ২য় দফা হামলার সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। ছবি তুলতে গেলে পাশের চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধির কার্যালয়ের জানালায় দা দিয়ে কোপায় সন্ত্রাসীরা।
পরে বি এনপি নেতৃবৃন্দ ভিতরে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন জেলা বি এনপি সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম।
সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, রাজনীতি মাঠে না গিয়ে যারা বাড়িতে হামলা চালায় এরা কাপুরুষ। এ ঘটনা পুলিশের সামনেই ঘটেছে,আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম বলেন, এসব নির্দেশনা ঢাকা থেকে আসছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে তাই বলে বাড়িঘরে হামলা-ভাংচুর এই কালচার ভালো না,আমরা জেলা বি এনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দাা জানাচ্ছি।
