হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নিষেধাজ্ঞা অমন্য করে সরকারি পুকুরে মাছ চাষের অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পাইকপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি পুকুরে মাছ চাষ করার অভিযোগ উঠেছে সাবেক মেম্বর শেখ আ: জব্বারের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের সহযোগিতায় ও জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থ বছরে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘি/জলাশয়সমূহে পুনঃখনন/সংস্কার প্রকল্পের আওতায় পাইকপাড়া সরকারি পুকুরটি পুন:খনন ও সংস্কার করা হয়।

জেলা পরিষদের মালিকাধীন পাইকপাড়া পুকুর ভ‚উপরস্থ পানি ব্যববহারের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পুন:খননকৃত সংরক্ষিত পুকুরের মধ্যে পাইকপাড়ার একটি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এই পুকুরে গোসল করা, কাপড় কাচা, হাত-পা ধোয়া এবং মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ এমন লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, সৌর শক্তি চালিত পন্ড স্যান্ড ফিল্টার মাধ্যমে এখানে পানি ফিল্টার ক্ষমতা রয়েছে প্রতিদিন ১০হাজার লিটার। সবোর্চ্চ উপকারভোগীর সংখ্যা দুইশত থেকে আড়াইশত পরিবার পানি নিতে পারবে। যা ১০/১০/২০২১ইং তারিখ স্থাপন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন সহ কয়েকজন অভিযোগ করে বলেন, সাবেক মেম্বর শেখ আ: জবব্বার তিনি কয়েকদিন আগে সরকারি এই পুকুরে মাছ ছেড়েছেন। পুকুরটি খনন করা হয়েছে এই পানি ফিল্টারিং এর মাধ্যমে স্থানীয় লোকজন সুপেয় পানি নিতে পারবে। সেখানে মাছ চাষ করলে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে হয়ে গেলে সুপেয় পানি থেকে বি ত হবেন এখানকার মানুষ।

এ ব্যাপারে পাইকপাড়া পুকুর এর ব্যবস্থাপনা কমিটির সুবিধাভোগী সদস্য সাবেক মেম্বর শেখ আ: জব্বার পুকুরে মাছ ছাড়ার বিষয়টি অস্বিকার করে বলেন, ওই পুকুরে যাতে কেউ গোসল করতে না পারে এবং হাঁস ছাড়তে না পারে তার জন্য তিনি নেট দিয়ে পুপুরের বিভিন্ন অংশ ঘিরে দিয়েছেন। তিনি আরো বলেন পুকুরে আগে থেকেই মাছ ছিল।

ফকিরহাট উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান বলেন, এলাকার সাধারন মানুষের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তবে কেউ যদি সেখানে মাছ চাষ করে তা সঠিক তদন্তে প্রমানিত হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন