হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর প্রেসক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন-এমপি জগলুল হায়দার

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২২ মে রবিবার বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম জগলুল হায়দার এমপি ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। এলাকার মানুষ আপনাদের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি জানতে পারে। আমি এই পেশাকে স্যালুট জানাই। প্রেসক্লাবের সবাই মিলেমিশে কাজ করে প্রেসক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান যানান তিনি ।তিনি বলেন, আজকের খেলার মাধ্যমে সবাই চিত্তবিনোদনের একটা পরিবেশ খুঁজে পাবে। প্রেসক্লাবের যে সকল সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন,তারা সবাই মিলেমিশে সুন্দরভাবে প্রতিযোগিতাটি শেষ করবেন হারজিত খেলার ভিতর থাকবে সেটাকে মেনে নিয়ে সকলকে খেলা করতে হবে।

উল্লেখ্য প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে।

খেলা গুলি হল,দাবা, কলব্রিজ,ব্রে, ন্যাশনাল ব্রিজ ও লুডু।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন।

খেলা পরিচালনা কমিটির সদস্যরা হলেন প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি,এম আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, রনজিৎ বর্মন, এস কে সিরাজ, সহ সকল সাংবাদিকবৃন্দ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন