হোম অন্যান্যসারাদেশ যশোরের বাহাদুরপুরে বুরো বাংলাদেশ শাখা উদ্বোধন

যশোর অফিস :

যশোরের বাহাদুরপুরে বুরো বাংলাদেশের শাখা উদ্বোধন করা হয়েছে। একই সাথে আনুষ্ঠানিক ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে শহরতলী বাহাদুরপুরে (১১৬৭ তম) এই শাখা উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রাশাসক রফিকুল হাসান।

বুরো বাংলাদেশের বাহাদুরপুর শাখার ম্যানেজার সুমন হাওলাদারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সংস্থার খুলনা বিভাগের ম্যানেজার ইস্তাক আহম্মেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীর, বুরো বাংলাদেশ জোনাল ম্যানেজার আল আমিন খানে, যশোর কোতয়ালি থানার অফিসার ইনচাজ (তদন্ত) মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রাশাসক রফিকুল হাসান। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন