হোম ফিচার ‘আচার্য’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন মহেশ

বিনোদন ডেস্ক :

দক্ষিণের দুই সুপারস্টার চিরঞ্জীবী ও তার পুত্র রাম চরণ। পিতা-পুত্র একসঙ্গে অভিনয় করেছেন ‘আচার্য’ সিনেমায়। বর্তমানে বাবা-ছেলে সিনেমার প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

এসবের মাঝেই দক্ষিণী সিনেমার গুণী অভিনয়শিল্পী মহেশবাবুকে ধন্যবাদ জানান বাপ-বেটা। এখন অনেকের মনে প্রশ্ন হতেই পারে–আকস্মিকভাবে কী ঘটল, যার জন্য ধন্যবাদ জানালেন মহেশবাবুকে!

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রাম চরণ ও চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘আচার্য’-তে কণ্ঠ দিয়েছেন মহেশবাবু। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তারা।

সাবেক রাজনীতিবিদ এবং অভিনেতা চিরঞ্জীবী মহেশবাবুর জন্য টুইট করেছেন। লিখেছেন: “প্রিয় মহেশ, ‘আচার্য’-তে আপনার স্নেহময় কণ্ঠে ‘পদাঘট্টম’ পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত হয়েছি। আশা করি, আপনার ভক্তরাও বেশ আনন্দিত হবেন আপনার কণ্ঠ শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।” রাম চরণও তার বাবার টুইটের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও কাজল আগরওয়াল। আর রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তেলুগু ভাষার এ সিনেমা। পরিচালনা করেছেন কোরাতলা শিবা। এই সুপারস্টার বাবা-ছেলের জুটির ছবির জন্য ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন