হোম অন্যান্যসারাদেশ ২৬ই মার্চ উদর্যাপন করতে এসে মিছিলে যুবলীগ নেতার মৃত্যু

মোঃমিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :

ভোলার মনপুরায় স্বাধীনতা দিবসব উদর্যাপন করতে এসে যুবলীগের মিছিলে হার্ট এট্যাক হয়ে জসিম(৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়। মৃত মোঃ জসিম উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম মাঝীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি-স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রামনেওয়াজ নিজ বাড়ি থেকে হাজীর হাট উপজেলা সদরে আসেন তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগের সাথে মিছিল নিয়ে মনপুরা সরকারি কলেজ মাঠে যাচ্ছিলেন নেতাকর্মিরা।
সদর হাসপাতালের সামনে গেলে যুবলীগ নেতা জসিম বুকে ব্যাথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে নেতাকর্মিরা তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যুবলীগ নেতা জসিমকে মৃত ঘোষনা করেন। মৃত মোঃ জসিম (৩৫) ১ নং মনপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য। তার মৃত্যুর সংবাদ পেয়ে জসিমের বাড়ীতে ছুটে যান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী ও ১নং মনপুরা ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীর,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ১নং মনপুরা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান এবং যুবলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীগন।

১ নং মনপুরা ইউনিয়ন যুবলীগ নেতার মৃতুর খবর শুনে তাৎক্ষনিক ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এবং নগদ এক লক্ষ টাকা সহয়তা প্রদান করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন