পিরোজপুর অফিস :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে (২৬ মার্চ) শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, মোঃ বজরুদ্দোজা মিয়া, যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুন, জাহিদুর রহমান ফিরোজ, মাওলাদ হোসেন মঈন, আল মাহমুদ সুমন, সোয়াইব সিদ্দিকি প্রমুখ।
