হোম অন্যান্যসারাদেশ বাঙালি জাতিকে মেধাশুন্য করতে পাকিস্তানী বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, এদেশকে নেতৃত্ব ও মেধাশুন্য করতে ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানী বাহিনী। এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী বাঙালী জাতিকে দাবিয়ে রাখতে পাকিস্তানী সামরিক জান্তা গণহত্যা চালিয়েছিল।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে সুর্বণজয়ন্তীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিতি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকসহ
সাধারন জনগণকে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে ওই ষড়যন্ত্র রুখতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু,

জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা গৌতম চক্রবর্তী, হাফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সাল, জেরিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন