হোম জাতীয় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

জাতীয় ডেস্ক :

করোনায় আরও একদিন মৃত্যুশূন্য বাংলাদেশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯২ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১১১টি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। আর মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ১১৮ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন