ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাগেরহাট বিভাগীয় শারীরিক কলেজে হ্যান্ডবল প্রতিযোগিতা ও আবাসকি সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির-২০২১-২২ এর আওতায় বৃহস্পতিবার বিকেল ৩টায় সপ্তাহ ব্যাপি আবাসিক সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট বিভাগীয় শারীরিক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তাহিদুর মুক্ত। এছাড়া বুধবার বিকেল ৪টায় বিভাগীয় শারীরিক কলেজে অনুষ্ঠিত ৪দলীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চিরুলিয়া স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
