হোম অন্যান্যসারাদেশ নিরাপদে বসে এলাকাবাসী কে সেবা দিতে চায় ভূমি কর্মকর্তা

শ‌্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার ভাঙ্গন কবলিত ইউনিয়ন পদ্মপুকুর ইউনিয়ন এই ইউনিয়নের গড় কুমার পুর বাজার সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়ন ভূমি অফিস। তবে এ ভূমি অফিসটি যে কত যুগ আগে নির্মান হয়ে ছিল তা জানা নেই কারো।

পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের শরিফুল ইসলাম জানান আমার বয়স ৫০ বছরের ঊর্ধ্বে আমি দেখে আসছি ছোটবেলা থেকে ভূমি অফিস যেরকম ছিলে সেরকমই আছে কোন সংস্কার হয়নি ।

কামালকাটি গ্রামের সূর্য মন্ডল চৌকিদার বলেন, আমি ছোট থেকে দেখছি ভূমি অফিস যেরকম ছিল সেরকম আছে এবং আমার বাবার কাছে শুনেছি তাও বলতে পারে না কত বছর আগে এই ভূমি অফিস নির্মাণ হয়েছিল । ব্রিটিশ আমলের এই ভূমি অফিস সংস্কার করার নেই কোনো উদ্যোগ, বর্তমানে এখানে কার্যক্রম করার অনুপযোগী হয়ে পড়েছে প্রায়।

পদ্মপুকুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন বাবু বলেন, আমি এই ইউনিয়নে ভূমি কর্মকর্তা হিসেবে নতুন যোগদান করেছি কিন্তু আমি এসে দেখি ভূমি অফিসের খুবই দুরবস্থা, একটা সুন্দর ভূমি অফিস আমার সহ সকল স্টাফদের প্রাণের দাবি । খোলার ছাউনি অধ্য পাকা এ অফিস টির তোকতা গুলো ধরেছে ঘুন, ও পাকা অংশে থেকে ঝরছে বালু, খুবই দুরবস্থার মধ্য, আবার সামনে আসছে বর্ষা মৌসুম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ স্থানীয় একাধিক মানুষের ও দাবী একটি সুন্দর ভূমি অফিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন