স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার বিকেলে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও মাসুদুজ্জামানের সঞ্চালনায় বিএনপি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন আলা, শেখ শহিদুল ইসলাম, কুতুব উদ্দিন বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কে এম খলিলুর রহমান, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর হোসেন, আলমগীর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সামসুল আলম বুল বুল, বাবুল রানা বাবু, মেহেদী হাসান বিশ্বাস, থানা ছাত্রদল সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
নের্তৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ মানুযষের শুধু ভোটের অডিধকার হরণ করেনি, নুন্যতম বেঁচে থাকার অডধিকারটুকু হরণ করতে চায়। নিত্য প্রয়োজনিয় দ্রব্য সামগ্রীর মুল্য বাড়িয়ে মানুষকে জিম্মী করে ফেলেছে। এর পুর্বে সকালে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহŸায়ক কমিটির সভা বাগদাহ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
