হোম অন্যান্যসারাদেশ বন্ধকী জমির কলাগাছ কর্তনে বাঁধা দিতে গিয়ে যুবক আহত। বিচারের আকুতি ভুক্তভোগী পরিবারের!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বন্ধকী জমির কলাগাছ কর্তনে বাঁধা দিতে গিয়ে এক যুবক আহত হয়েছে। বিচারের আকুতি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি! কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া- আব্দুল্লাহপুর ইউনিয়নের ১২৪৪৪/১২৪৪৫ দাগের ৮১ শতাংশ কান্দা জমিতে স্থানীয় কৃষক রতন মিয়া জমির মালিক ফারুক মিয়া ও তার ভাইদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে কলাগাছ রোপন করেন। কলাগাছ রোপনের পর থেকে বিভিন্ন সময় ফারুক মিয়ার সৎ ভাই আঙ্গুর মিয়া ও তার স্ত্রী কলাবাগানের বিভিন্ন ক্ষয়- ক্ষতি করতে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারী সোমবার কলা বাগানের ১৮টি কলার কাদি বাগান থেকে কেটে নিয়ে যায়। এ ছাড়া ছোট ছোট কলা গাছের ৪০টি চারা কেটে ক্ষতি সাধন করে তারা। এতেও ক্ষান্ত হয়নি আঙ্গুর মিয়া ও তার লোকজন। পরদিন ১ মার্চ মঙ্গলবার সকালে রতন মিয়ার ছেলে আবু রায়হান কলা বাগানে গেলে তাকেও দা দিয়ে আহত করে আঙ্গুর মিয়া ও তার স্ত্রী।

এর আগে ২১ ফেব্রয়ারী কলা বাগানের ১১টি কলার চারা কেটে ফেলে তারা। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অভিযোগ করে জমির মালিক ফারুক মিয়া।

অভিযুক্ত আঙ্গুর মিয়া ও তার স্ত্রী বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান ভুক্তভোগী রতন মিয়া ও তার পরিবার।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এনামুল হক জানান, বন্ধকীগনের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে বিষয়টা কতটা সত্য তা যাচাই করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন