হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পিএফজি এর দিনব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে দিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের ভিআইপি ডাকবাংলা ফকিরহাটে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আ লিক সমন্বয়কারি মাসুদুর রহমান রঞ্জু ও জ্যেষ্ঠো প্রকল্প কর্মকর্তা রুবিনা আকতার।

ফকিরহাট পিএফজি’র সমন্বয়কারি খান মুহমুদ আরিফুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদুরর রহমান, শেখ আ: ছালাম, মল্লিকা রানী দাশ, গোলাম মোস্তফা, সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারি জামিলা খাতুন, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন