হোম ফিচার সাতক্ষীরায় বিয়ের জন্য হিন্দু থেকে মুসলিম হওয়া যুবক নিখোঁজ

সংকল্প ডেস্ক :

সাতক্ষীরা কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়ে শাওন ঘোষ ওরফে মো. শাফায়েত হুসাইন (নবমুসলিম) এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যুবকের স্ত্রী মোছা. তাহেরা খাতুন।

তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় শাওন ঘোষ ওরপে মো. শাফায়েত হুসাইনের (নবমুসলিম) বাবা উত্তম ঘোষ কাটিয়া আমতলা মোড়ে দেখা করে এবং তার বোনের বাড়িতে টাকা নিয়ে আসার জন্য যেতে বলেন। বাবার কথামতো ওই দিন সন্ধ্যা ৭টায় ৪০ মিনিটে কাটিয়া আমতলা জিন্নাতের ভাড়া বাড়ি থেকে কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামে তার বোন ঝুমা ঘোষের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হন।

শাওন ঘোষ ওরফে মো. শাফায়েত হুসাইনের (নবমুসলিম) স্ত্রী মোছা. তাহেরা খাতুন জানান, নিখোঁজের ওই দিন রাত ৮ টায় ৫০ মিনিটে আমার স্বামীর সঙ্গে কথা হয়। এরপর হতে আমার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনে রিং দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছি। কোথাও খুঁজে না পেয়ে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন তাহেরা খাতুন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির সাংবাদিকদেরকে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন লাস্ট লোকেশন পেয়েছি কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রাম। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন